, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন




আটোয়ারীতে মহান স্বাধীনতা দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ১৬:১০ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সীমিত কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা হয়। বিশ্বব্যাপি করোনা ভাইরাস সংক্রমন ( কোভিট-১৯) এর মহামারি আকার ধারন করার কারনে স্বাস্থ্য বিধি মেনে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ. মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী ও গণমাধ্যমকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET