, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মার্চ মাসের গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা




আটোয়ারীতে মার্চ মাসের গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২২, ১৯:৪৫ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে এক বৈঠকে মার্চ মাসের পৃথক পৃথক গুরুত্বপুর্ণ চার দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০২ মার্চ )সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান,মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী ফজলে বারী (সুজা),আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ প্রমুখ। সভায় দিবসগুলি উদযাপন ও পালনের জন্য পৃথক পৃথক কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য পৃথক পৃথকভাবে মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। । প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET