পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান। মুজিব বর্ষ জাঁকজমকপুর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পরামর্শ মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ. মান্নান, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আলহাজ্ব রুহুল আমিন প্রধান ( মানিক), আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ।
প্রস্তুতিমুলক সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহীত কর্মসুচি সঠিকভাবে বাস্তবয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার সবার সহযোগিতা কামনা করেন।









