, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে সরকারিভাবে গম ক্রয় উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৩:৪৪ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান উপস্থিত থেকে চলতি মৌসুমের গম ক্রয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম , উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল হক, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান ,চলতি মৌসুমে প্রথম পর্যায়ে উপজেলার ৬ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে প্রতি কেজি গম ২৮/- টাকা দরে ৭২৯ মে:টন গম ক্রয় করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET