, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২১ ২০১৯, ২০:১৫ | 893 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার নিজস্ব কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ সশস্ত্র পতাকা উত্তোলন করা হয়। পরে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে সশস্ত্র বাহিনী দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তফা কামাল, তাহেরুল ইসলাম, কর্পোরাল রেজাউল, আব্দুল আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর এই দিনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, মুক্তি বাহিনীর সদস্যরা এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমনের সুচনা করে। যার ফলশ্রুতিতে মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয় অর্জন হয়। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। আলোচনার পর মিলাদ শেষে সশস্ত্র বাহিনী সহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত এবং যাঁরা বর্তমানে বেঁচে আছেন তাঁদের সহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্কারী মোঃ তাহেরুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET