, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত




আটোয়ারীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২১:৩৩ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপি দু’টি স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স বৃহস্পতিবার (১২ মার্চ) রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস এর কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস আটোয়ারী উপজেলার ব্যবস্থাপনায় ৪৬১ ও ৪৬২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স দু’টি সফলভাবে সমাপ্ত হয়। উপজেলা কাব লিডার মোঃ রফিকুল ইসলাম হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাজেদুর রহমান, উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ ফজলুল করিম। কোর্সে স্বগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ মোজাম্মেল হক। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন লিডার ট্রেইনার দ্বীপক চন্দ্র সরকার ও আরিফ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন ও মোঃ বাচ্চু মিয়া প্রমুখ। কোর্স দু’টিতে প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৭ জন শিক্ষক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET