, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর




আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২০, ১৭:৫৩ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ( ২৪ নভেম্বর) নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকতার মাধ্যমে ভবনের চাবি হস্তান্তর করা হয়। প্রথমে ভবন নির্মান কাজের ঠিকাদার কর্তৃক ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের হাতে চাবি হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের হাতে ওই চাবি হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দের হাতে চাবি হস্তান্তরের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন এবং ভবনে বিভিন্ন ফার্নিচারের সমস্যা সমাধান সহ বীর মুক্তিযোদ্ধাদের যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET