, , ,

শিরোনামঃ-




আধিপত্য প্রতিরোধ আন্দোলনের নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০২:১৭ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১৫ মে ২০২২, রবিবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সাবেক আহ্বায়ক ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিনের সভাপতিত্বে ১৪ ও ১৫ মে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪ মে আধিপত্ত প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে চলমান কমিটি বিলুপ্ত করা হয়। ১৫ মে রবিবার বিকেল ৪টায় পুনরায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেনকে আহ্বায়ক ও তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনকে সদস্য সচিবের দায়িত্ব অর্পন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে দেশের জনগণের অধিকার যথাক্রমে সীমান্তে হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায়সহ আধিপত্যবাদী সকল আগ্রাসন প্রতিহত করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নতুন নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোফাস্সের অধ্যাপক বাজলুর রহমান আমেনী, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, তৃণমূল নাগরিক আন্দোলনের মহাসচিব মোঃ রমজান আলী, বিল্লাল মালসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET