, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিকভাবে ভারতের বিহারে ৪ সাংবাদিক পেল রত্ন অ্যাওয়ার্ড




আন্তর্জাতিকভাবে ভারতের বিহারে ৪ সাংবাদিক পেল রত্ন অ্যাওয়ার্ড

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০১৯, ১৭:৪৫ | 1094 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ সাংবাদিকতায় অবদানের জন্য ভারতের বিহারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংবাদিক সেমিনারে বাংলাদেশর চার সাংবাদিককে (রত্ন অ্যাওয়ার্ড) দেয়া হয়। উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেলেন ঢাকা গাজীপুরের 1জন, টাঙ্গাইলের নাগরপুরের তিন কৃতি সাংবাদিক।

এ উপলক্ষে নাগরপুর উপজেলা পরিষদ হল রুমে ২৬/০৯/১৯ ইং বৃহস্পতিবার বিকেলে আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে ও রামকৃষ্ণ সাহা রামা এর সঞ্চালনায় স্থানীয় সাংবাদিক কর্তৃক এক প্রেস কনফারেন্স এর আয়োজন করে।
ভারতের বিহারে “জার্নালিস্ট রত্ন এওয়ার্ডে”- ভূষিত হলেন বাংলাদেশের চার সাংবাদিক।

গত ২২শে সেপ্টেম্বর ভারতের বিহার রাজ্যের হাজিপুর বৈশালীতে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিহার স্টেট কর্তৃক অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কনফারেন্স। উক্ত কনফারেন্সে ভারত ,চীন ,ভুটান, নেপাল ও বাংলাদেশের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের সাংবাদিকরা হলেন, মোঃ আব্দুর রহমান, মোঃ হুমায়ূন কবীর, মোঃ আমজাদ হোসেন রতন ও এম এম শহিদুল ইসলাম।

কনফারেন্সে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের চার সাংবাদিককে “জার্নালিস্ট রত্ন এওয়ার্ড” সনদ, ও সাল- প্রদান করেন । আ্যওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের সাংবাদিকরা হলেন মোঃ আবদুর রহমান সম্পাদক ও প্রকাশক তৃণমূল বার্তাও হ্যালো ঢাকা নিউজ। মোঃ হুমায়ুন কবির তৃণমূল বাতা, মোঃ আমজাদ হোসেন রতন , সভাপতি নাগরপুর প্রেস ইউনিট, নিজস্ব প্রতিনিধি তৃণমূল বার্তা ও 71 বাংলা টেলিভিশন নাগরপুর প্রতিনিধি, এবং এম এম শহীদুল ইসলাম তৃণমূল বার্তা নাগরপুর প্রতিনিধি ।
উল্লেখ্য ইতিপূর্বে বাংলাদেশের চার সাংবাদিককে ১৯ শে সেপ্টেম্বর কলকাতায় ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা নিউজ ইন্ডিয়া প্রেস কর্তৃক এওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET