, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: জায়েদ খান




আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: জায়েদ খান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৯, ২৩:৩৩ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছেন ক্যাসিনো মালিকরা। তবে সে অভিযানের ধাক্কা এসে লেগেছে চলচ্চিত্র পাড়াতেও। উচ্চারিত হচ্ছে চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের নাম।

বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন সমালোচনা হওয়ার পর এবার সেই তালিকায় চিত্রনায়ক জায়েদ খানের নাম ও যুক্ত হলো। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ঠিকাদার কিং খ্যাত জি কে শামীমকে চলচ্চিত্র জগতের আলোচিত-সমালোচিত নায়িকা ছাড়াও নব্য নায়িকা বনে যাওয়া মেয়েদেরকেও পাঠাতেন জায়েদ খান। তবে সবার নাম আলোচনায় আসলেও জায়েদ খান বরাবরই অধরা।

বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। আর এই নির্বাচনের জন্যই আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমার জন্মদিনের ছবি দিয়েও এমন নানা অপপ্রচার চালানো হয়েছিলো। আর যে সব পোর্টাল এই সব নিউজ করছে সেগুলোর কোন ভিত্তি নেই। মোট কথা নির্বাচনের জন্য আমাকে ছোট করার জন্যই এই সব করা হচ্ছে।

এদিকে কিছু দিন আগে নায়িকা মিষ্টি জান্নাতের নাম উঠলে বিষয়টি নিয়ে তিনি তার নিজের অবস্থান পরিস্কার করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET