, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন, জেলা প্রশাসক সুনামগঞ্জ 




আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন, জেলা প্রশাসক সুনামগঞ্জ 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : মে ১৫ ২০২০, ১৯:৪২ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া কর্মসূচীর আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ।
শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, সমাজসেবা জনাব সুচিত্রা রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচী’’ ২০১৯, (সংশোধীত নীতিমালা অনুযায়ী) সমাজসেবা অধিদফতরের একটি  কর্মসূচী।
এ কর্মসূচির আওতায় ২০১৩-১৪ অর্থ বছর হতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যরালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। এ কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জ জেলায় শুরু হতে এ পর্যন্ত ৩৮৪ জন রোগীকে জনপ্রতি ৫০,০০০/-টাকা হিসাবে মোট ১ কোটি ৯২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে ১ম ও ২য় কোয়ার্টারে প্রাপ্ত  ৯৬,০০,০০০ (ছিয়ানব্বই লক্ষ) টাকা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৯২ জন রোগীকে এককালীন ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়।
এ ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় (১৫ মে) ৩য় কোয়ার্টারে ৪৮,০০,০০০/- (আটচল্লিশ লক্ষ) টাকা প্রাপ্ত বরাদ্দ হতে আরো ৯৬ জন রোগীকে (প্রত্যেককে  ৫০,০০০/- টাকা করে) সাহায্য প্রদান করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET