, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • আলহাজ্ব আবদুল গণির পক্ষ থেকে পূর্ব হরিপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




আলহাজ্ব আবদুল গণির পক্ষ থেকে পূর্ব হরিপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১৫:৪৫ | 1183 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল গণি। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ছাগলনাইয়ার পূর্ব হরিপুর গ্রামের ৬৫ পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, আলু, আটা, পেঁয়াজ ও লবণ বিতরণ করেন। পূর্ব হরিপুর চেতনা সংঘের তত্বাবধানে রবিবার (১২ এপ্রিল) দুপুরে রেজুমিয়া পূর্ব হরিপুর হাজ্বী আবুল খায়ের মাষ্টার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চেতনা সংঘের সভাপতি আলী আহাম্মদ, পাঠানগর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ও চেতনা সংঘের উপদেষ্টা তোফাজ্জল হোসেন টিটু, সিটি ডিজিটাল ল্যাব’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহিদ হোসেন পাটোয়ারী, সাহাব উদ্দিন চৌধুরী, মজিবুল হক বাবলু, আবদুস সোবহান মাষ্টার। এছাড়াও চেতনা সংঘের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, তারেকুল আলম, জোবায়ের হোসেন, মোঃ কলিম উল্যাহ, রাকিব হোসেন, মোফাজ্জল হোসেন তপু, হারুন রশীদ সজিব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET