ফেনী-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ফেনীর মনীষী বইটি হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি বইটির লেখক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের আমন্ত্রণে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামে তার বাসভবনে গেলে তিনি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে ফেনীর মনীষী বইটি উপহার প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান সাজুু প্রমূখ।

এর আগে সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে নাসিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তার মাতা আনোয়ারা বেগম, সহধর্মীনি পারভীন সুলতানা নুপুর, বড় পুত্র মোঃ ফাহিম মুনতাসীর নূহাশ, ছোট পুত্র মোঃ ফারহান শাহরিয়ার নিহাল ও কন্যা জোহানা সিদ্দিকা নওশীন উপস্থিত ছিলেন।
Please follow and like us:









