, , ,

শিরোনামঃ-




আলুর রাজ্যে আলু সংকট ফুলবাড়ীতে সরকারের বেঁধে দেয়া দাম মানছেনা ব্যবসায়ীরা ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৩, ১৮:৫৪ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কাজে আসছেনা সরকারের বেধে দেয়া দাম, আলুর দেশেই দেখা দিয়েছে আলু সংকট। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা পুরণ করে সারা দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি করা হলেও, এখন বাহির থেকে আলু আমদানী করে চাহিদা পুরণ করতে হচ্ছে বাজারের। ফলে সরকারের বেধে দেয়া দামের থেকেও, বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে আলু।
ফুলবাড়ী পৌর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। আলু ব্যবসায়ীরা বলছেন,ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজে আলু না থাকায়, বাহির থেকে আলু আমদানী করতে হচ্ছে, আলুর পাইকারী বাজারে আলুর দাম বেশি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে,ফুলবাড়ী কোল্ড ষ্টোরে মজুদ রয়েছে শুধুই বীজ আলু। ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজের সুপার ভাইজার মোজাম্মেল হক বলেন, এ মৌসুমে এ কোল্ড ষ্টোরেজে সাত হাজার ১৫০ মেট্রিকটন আলু মজুদ ছিল, এর মধ্যে তিন হাজার ৯২৬ মে:টন আলু ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, বর্তমানে এ কোল্ড ষ্টোরেজে ফুলবাড়ীসহ পার্শ্ববর্তি উপজেলা পার্বতীপুর, চিরিরবন্দর, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার কৃষকদের ৩হাজার ২২৪ মে:টন বীজ আলু মজুদ রয়েছে।
এদিকে উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে ২০২১-২০২২ অর্থবছরে এ উপজেলায় ১হাজার ৯১৯ হেক্টর জমিতে ৪৫ হাজার ৯৯৬ মে:টন আলু উৎপাদন হলেও, গত ২০২২-২০২৩ অর্থ বছরে ১হাজার ৭৭০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে ৪১ হাজার ৫৯৫ মে:টন। ২০২১-২০২২ অর্থ বছরের তুলনায় ২০২২-২০২৩ অর্থ বছরে তিন হাজার ৫০১ টন আলু কম উৎপাদন হওয়ায়, বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
জানাগেছে, গত ২০২১-২০২২ অর্থ বছরে বাজারে আলুর দাম কমে যায়, অপরদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায়, বাজারে শরিষার চাহিদা ও দামও বৃদ্ধি পায়, এ কারনে কৃষকরা অধিক লাভজনক ফসল হওয়ায়, আলুর পরিবর্তে ওই জমিতে সরিষা চাষ করে, এতে করে আলুর উৎপাদন কমে আসে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার জানান, সে বছর বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি রোধসহ ভোজ্যতেল আমদানীর উপর চাপ কমাতে তারা কৃষকদের সরিষা চাষে উৎসাহ দিয়েছেন। এ বছর আবারও আলু চাষের জন্য কৃষকদের আগ্রহী করে তুলছেন। তিনি বলেন, ভ্ট্টুা চাষের সাথে সাথি ফসল হিসেবে আলু চাষের পরামর্শ দিচ্ছেন তারা। এতেকরে আগামীতে আলুর উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সাধারণ ভোক্তারা বলছেন মানুষের প্রধান খাদ্য ভাত ও রুটি হলেও, দ্বিতীয় অবস্থানে রয়েছে আলু, প্রতিটি পরিবারেই অন্য তরকারীর সাথে আলু লাগে। ফলে অন্যান্য সবজির তুলনায় আলুর চাহিদা থাকে অনেক বেশি। আলুর দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অন্যান্য সবজির দামও হুহু করে বেড়ে যায়।
বাজার করতে আসা বারকোনা গ্রামের বাসীন্দা সমাজ সেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, বর্তমানে কৃষকের নিকট কোন আলু নেই, আলু রয়েছে মজুদদারের নিকট, তিনি বলেন মজুদদারেরা অতি লাভের জন্য বাজারে আলুর সংকট সৃষ্টি করেছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামাহ্ তমাল বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে, কেউ অবৈধ্য ভাবে আলু মজুদ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET