হুমায়ুন আরাফাত ,আশুলিয়া প্রতিনিধি-
এই মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ যখন কর্মহীন গৃহবন্দী। আর মহামারির শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আশুলিয়া ইউনিয়ন ছাএলীগ। ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক রিদয় মোল্লার সহযোগিতা ও নির্দেশনায় আশুলিয়া ইউনিয়ন ০১ ওর্য়াড ছাএলীগের নেতা জাহিদুর রহমান রবিন, শুভ মোল্লা, শাখাওয়াত হোসেন সাজু, সহ নৃেতৃবৃন্দরা ০১ নং ওর্য়াডের কাঠগড়া উত্তর পাড়া এলাকায় চৌরাস্তার পাশে। অসহায় ও কর্মহীন মানুষের জন্য ফ্রি সবজি বাজারের আয়োজন করেন।ফ্রি সবজির তালিকায় ছিল বেগুন, টমেটো, করলা, কাঁচামরিচ,শশা,পোটল,শিম,বরবটি সহ নিত্য প্রয়োজনীয় শাক সবজি।এবং ৩ দিন পরপর এই ফ্রি সবজি বাজার বসানো হবে বলে জানান তারা।
Please follow and like us:









