, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আহত সাংবাদিক সুমনের শয্যাপাশে বিএমএসএফ নেতৃবৃন্দ




আহত সাংবাদিক সুমনের শয্যাপাশে বিএমএসএফ নেতৃবৃন্দ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৮:৫৯ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকা সিটি কর্পোরেশন নিবর্বাচনকালে দলীয় নেতাকর্মীর হামলায় গুরুতর আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান শয্যাপাশে বিএমএসএফ নেতৃবৃন্দ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাংবাদিক সুমনের চিকিৎসার খোজখবর নিতে বিএমএসএফ কেন্দ্রীয় সদস্য কবির নেওয়াজ আজ সোমবার দুপুর তার পাশে ছুটে যান। এ সময় সুমন অভিযোগ করেন তাকে হামলাকারী পক্ষের লোকজন মামলা না করার হুমকি দেন। ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্বপালনকালে তাকে যেভাবে কুপিয়ে আহত করা হয়েছিল তা বর্ননা করেন।

এ সময় সাংবাদিক নেওয়াজের সাথে ছিলেন সাংবাদিক তৈমুর হাসান শুভ, নাছরুল্লাহ কাফী ও লোকমান হোসেন।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে হামলাকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মূখোমূখি করা হোক। বিএমএসএফ’র পক্ষ থেকে আইনী সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।

নির্বাচনকালে সাংবাদিকের ওপর হামলার দায়ভার ইসিকে নিতে হবে। ইলেকশন কমিশন এই হামলার দায় এড়াতে পারেনা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করারও দাবি করেন বিএমএসএফ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET