২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আ.লীগের মনোনয়ন প্রত্যাশী তিতাসের পূজা মন্ডপ পরিদর্শন




আ.লীগের মনোনয়ন প্রত্যাশী তিতাসের পূজা মন্ডপ পরিদর্শন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৯:১৭ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বাংলাদেশ অটোরাইস মিলস অনার্স এ্যাসোসিয়েশনের সহ সভাপতি আসিফ ইবনে আলম তিতাস তার নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। একই সাথে তিনি হিন্দু ধর্মালম্বী মানুষদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে মন্দিরের উন্নয়নে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তার নগদ অর্থ তুৃলে দেন তিনি। জানা গেছে, রাজশাহী-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুন ব্যবসায়ী আসিফ ইবনে আলম তিতাস গত বুধবার তার নির্বাচনী এলাকা দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া, জয়কৃẲপুর, বেলঘরিয়া, গুনাজিপাড়া, রাতুঁগ্রাম, গোপালপাড়া ও দুর্গাপুর পৌর সদরের হিন্দুপাড়া সহ উপজেলার ২২টি মন্ডপ পরিদর্শন করেন। এছাড়া বৃহস্পতিবার দুপুর থেকে পুঠিয়া উপজেলার রাজবাড়ি শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। সময় তার উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন, যুবলীগ নেতা আনসার আলী, মিজানুর রহমান, বদরুল ইসলাম সহ প্রায় দেড় শতাধিক কর্মী সমর্থক। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী এলাকার মন্ডপে মন্ডপে গিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের সাথে শারদীয় শুভেচ্ছাও পালন করছেন তিনি।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET