তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের ফুলবাড়ীতে ৭টি ইউনিয়ন পরিষদের তিনটিতে নৌকা এবং ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।
গত রোববার ২৮ নভেম্বর উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তার কার্য্যালয় থেকে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ১নং এলুয়াড়ী ইউনিয়নে আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নবিউল ইসলাম ৫৭৮৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুস সালাম প্রামানিক নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪৯৬০ ভোট।
২নং আলাদীপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাছমুস সাকির বাবলু ৫৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সুকান্ত সরকার শুভ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৮৫ ভোট ।
৩নং কাজিহাল ইউনিয়নে নৌকা প্রতীকা নিয়ে ৬১৪৫ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মানিক রতন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৮৩ভোট।
৪নং বেতদিঘী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দস ৬৫৪৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মেজবাউল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৩২ভোট।
৫নং খয়েরবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (নতুন মুখ) মোঃ এনামুল হক ২৭২২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুরুল হক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৪৩ ভোট।
৬নং দৌলতপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ৫৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল আজিজ মন্ডল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৬৬ ভোট।
৭নং শিবনগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ ছামেদুল ইসলাম ৫৮৫৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৮২ ভোট।
উল্লেখ্য এই নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন,সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৬জন,সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন। সাতটি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে,৩৫৮টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।









