, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইচ্ছার সাতক্ষিরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত




ইচ্ছার সাতক্ষিরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১২ ২০২০, ২০:১৩ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার



প্রগতিশীল স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সাতক্ষিরা জেলা শাখার উদ্যোগে ১৫০ অসহায় হতদরিদ্র দিনমজুর ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমেদের সমন্বয়ে সাতক্ষিরা জেলা টিমের আহবায়ক কামরুজ্জামান শামীমের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
এই কর্মসূচী বাস্তবায়ন নিয়ে কামরুজ্জামান শামীম বলেনঃ আজ ইচ্ছার সাতক্ষীরা থেকে প্রথম সফল প্রোজেক্ট আল্লাহর রহমতে ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের ইফতার বিতরণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করেছি। সকলের সহযোগীতা পেলে আমরা ভবিষ্যৎ কালে আরো সফল কর্মসূচী বাস্তবায়ন করবো।
করোনার এই ক্রান্তিলগ্নকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কর্মসূচীর পর খুলনা বিভাগের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। পরবর্তী কর্মসূচী পুনরায় চট্টগ্রাম বিভাগীয় এবং নারায়ণগঞ্জের  বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর।  বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET