, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শরীয়াতপুর জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ




ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শরীয়াতপুর জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৬:৪৫ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রগতিশীল স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার শরীয়াতপুর জেলা শাখার উদ্যোগে ২০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১৮ই মে ২০২০ ইং সনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদীর ও ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম অভি সমন্বয়ে শরীয়াতপুর জেলার আহবায়ক এমদাদুল হকের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দেয়ার মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
করোনার এই ক্রান্তিলগ্নকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর বিভাগের কর্মসূচীর পর ঢাকা বিভাগের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। পরবর্তী কর্মসূচী পুনরায় রংপুর বিভাগীয় এবং ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজ।  বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET