৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইপিজেট-পতেঙ্গা এলাকাসমূহে হাতপাখার প্রচারণায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ




ইপিজেট-পতেঙ্গা এলাকাসমূহে হাতপাখার প্রচারণায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৬:৫৫ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলামের পক্ষে নগরীর ইপিজেট,বন্দর, পতেঙ্গা থানাসমূহে প্রচারণায় নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
১৪ মার্চ বিকাল তিনটায় পতেঙ্গা থানা থেকে নিত্যদিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন জান্নাতুল ইসলাম। এসময় তাঁর সাথে দলের কেন্দ্রিয় নেতাকর্মীরা ছাড়াও ব্যবসায়ী,পেশাজীবি,বুদ্ধিজীবিসহ সাধারণ ভোটারদের সোৎসাহ অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি পয়েন্টে পথসভা করেন তিনি।

পথসভায় জান্নাতুল ইসলাম বলেন, দেশের মানুষ নির্বাচন থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জনমানসে এমন ধারণার বদ্ধমূল হয়েছে যে সরকারদলীয় কোন প্রার্থী ঘোষনা মানে আগ থেকে নিশ্চিত বিজয়ী ঘোষনা করা। এর মূল কারণ নির্বাচন কমিশনের মেরুদন্ডহীনতা ও নির্বান কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর সরকারের অনৈতিক প্রভাব বিস্তার।
তাই জনগনের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্টু নির্বাচনের প্রয়োজন।
এছাড়াও সুষ্টু নির্বাচন হলে জনগনের বিপুল সমর্থনের দাবিও করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সহকারী দফতর সম্পাদক জননেতা মুফতি দেলোয়ার হোসাইন সাকী, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রিয় সভাপতি কে এম আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল নেছার আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী , প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET