উত্তর পানুয়া প্রভাতী সংঘ সুপার লীগ ২০২০ মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান উত্তর পানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা দল বনাম মহামেডান দলের খেলের মাধ্যমে এ সুপার লীগের খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দৌজা ভূঁঞা তারেক। উত্তর পানুয়া প্রভাতী সংঘের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন’র সঞ্চালনায় অনিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, এম দেলোয়ার হোসেন, এনায়েত উল্যাহ সোহেল, ব্যবসায়ী রাশেদুল করিম মামুন মামুন ইলেকট্রনিক্স ,আতিক চৌধুরী, ব্যবসায়ী জাহাঙ্গির আলম, ফয়সাল আমিন মুন্না, দেলোয়ার হোসেন সবুজ, সাহবুদ্দিন পারভেজ প্রমুখ। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে মুক্তিযোদ্ধা দল ৩-২ গোল ব্যবধানে মোহামেডান দলকে পরাজিত করে।
Please follow and like us:









