, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • উত্তর পানুয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ




উত্তর পানুয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২০, ২৩:৩৫ | 1530 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ার উত্তর পানুয়া প্রভাতী সংঘ’র আয়োজনে সুপারলীগ ২০২০ (পিসিএল) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উত্তর পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বুধবার (৪ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়নের মাঝে খেলায় ২-১ গোল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে মোহামেডান।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। উত্তর পানুয়া প্রভাতী সংঘ’র সভাপতি ও উত্তর পানুয়া ইউথ অর্গানাইজেশন’র প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম ভূঁঞা বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পানুয়া প্রভাতী সংঘ’র উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া থানার সাব-ইন্সপেক্টর আবু নোমান, মুক্তা টিম্বার এন্ড ফার্নিচার এন্টারপ্রাইজ’র সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম, মামুন ইলেক্ট্রনিক্স’র সত্ত্বাধিকারী রাশেদুল করীম মামুন, চৌধুরী ইন্টারন্যাশনাল এন্ড ট্রাভেল এজেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক আতিক চৌধুরী। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক কাজী নুরুল আলম নিলু, এম দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET