১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




উদ্দেশ্য খাগড়াছড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ২৫

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২১, ১৮:০০ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। রবিবার (১৪ ই মার্চ) বারইয়াহাট থেকে খাগড়াছড়ি সড়কের পূর্ব হিঙ্গুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী টু খাগড়াছড়ি রুটের হিল কিং পরিবহনের খাগড়াছড়িগামী একটি বাস চট্টমেট্রো-জ-১১-০১৬৪ হিঙ্গুলী ব্রীজ পার হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়।
পূর্ব হিঙ্গুলী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন প্রকাশ মনি টেইলার জানান, হঠাৎ বিকট শব্দে দোকান থেকে বের হয়ে দেখি ফেনী-খাগড়াছড়ির হিল কিং পরিবহনের একটি বাস খাগড়াছড়ি যাওয়ার সময় উল্টা পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারইয়াহাট জেনারেল হাসপাতাল ও মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তবে কেউ নিহত হয়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছে, আহতদের পরিচয় জানা যায়নি এবং দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET