, , ,

শিরোনামঃ-




উল্লাপাড়ায় মহাসড়কে র ট্রাক চাপায় নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৮:২০ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ উল্লাপাড়ার নগরবাড়ী মহাসড়কের সোলাগাড়ী ব্রীজের কাছে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন । নিহত আঃ আলীম (২৮) উপজেলার বড়হর ইউনিয়নের গুয়াগাতী গ্রামের মনজিল প্রামানিকের ছেলে এবং পেশায় একজন নার্সারী ব্যবসায়ী। আহত দু’জন একই গুয়াগাতী গ্রামের শহীদ (২৭) ও সুলতান(২৬)।

নিহতের পারিবার জানায়, এরা তিনজন যৌথভাবে নার্সারী ব্যবসা করেন। আজ সকালে একটি রিকসা ভ্যানে বিভিন্ন চারা গাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। সকালে মহাসড়কের সোলাগাড়ী ব্রীজের কাছে একটি ট্রাক এদেরকে চাপা দিলে ঘটনাস্থানেই আঃ আলীম নিহত হন। আহত দু’জনের মধ্যে শহীদ কে বগুড়ায় পাঠানো হয়েছে এবং সুলতানকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা কর্তৃপক্ষ জানায়, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকটির চালক পালিয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET