, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ




উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২২, ১২:১০ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পেরিয়া ইউনিয়নের ২৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবিবার সকালে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদ উল্লাহ, পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার চাঁন মিয়া তালুকদার, ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফরিদ, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন মজুমদার, মাওলানা ফজলুল হক, সমাজ সেবক নুরুল ইসলাম ভূঁইয়া, ডাক্তার জামাল হোসেন প্রমূখ।
উদ্বোধন শেষে ইউনিয়নের সকল ওয়ার্ডে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপসহকারী কর্মকর্তার উপস্থিতিতে স্ব স্ব ওয়ার্ডে ধান বীজ বিতরণ করেন ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET