, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উৎসব মুখর পরিবেশে পলাশবাড়ীর ৬ ইউনিয়নে চেয়ারম্যান-সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৪৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল




উৎসব মুখর পরিবেশে পলাশবাড়ীর ৬ ইউনিয়নে চেয়ারম্যান-সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৪৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২১, ০১:২২ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নে বিপরীতে চেয়ারম্যান ৪৪ ও সাধারণ সদস্য ২৮৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য ১১১জনসহ মোট ৪৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসারদের নিকট স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। উপজেলা হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম আহমেদুল কবির রাঙ্গা, জাতীয় পার্টির মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান আহম্মেদ, আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম, কাজী নজরুল ইসলাম সেলিম, মো. আসাদুজ্জামান এবং মো. শাহ্ আলম বিশ্বাস। মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির মো. আলমগীর মন্ডল, ইসলামী আন্দোলনের মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল আমিন সরকার সুজা, ইমরুল কবীর চৌধুরী চপল ও মো. আমিনুল ইসলাম।

বেতকাপা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল গণি সরকার, জাতীয় পার্টির মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী খুশু, মো. জাদু মিয়া, মো. ফজলুল করিম, মো. হাবিবুর রহমান সৈকত ও মো. বাদশা মিয়া। পবনাপুর ইউনিয়নের আওয়ামী লীগের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি, জাতীয় পার্টির আর্জিনা আক্তার খুকি, স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম সরকার ছোট বাবা, শাহিন খন্দকার, মো. আব্দুল মালেক আকন্দ, খন্দকার শফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান মন্ডল, মো. নাজিমুদ্দৌলা, মো. সাকলাইন মাহমুদ সজিব, মো. শফিকুল ইসলাম ও এসএম রওশন জামিল।

মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন, জাতীয় পার্টির মো. আব্দুল মাজেদ মিয়া, জাসদের মো. মিজানুর রহমান চট্টু, স্বতন্ত্র প্রার্থী মাজেদার রহমান দুলু, মাহমুদ হোসেন চৌধুরী পান্না ও মো. নাজমুল হক।

হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রভাষক আতিকুর রহমান সরকার আতিক, জাতীয় পার্টির মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো, স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল হোসেন, এনআইএম আব্দুল হামিদ চৌধুরী, মো. কবীর হোসাইন জাহাঙ্গীর ও মো. আজহারুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তৃতীয়ধাপের ইউপি নির্বাচনের তফশীল অনুযায়ী ২৮ নভেম্বর উপজেলার ৬ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট

গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র মহদীপুর ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮ এবং মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET