, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঋণগখেলাপীদের বিরুদ্ধে পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির মানববন্ধন




ঋণগখেলাপীদের বিরুদ্ধে পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১৫:৫৩ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাটকেলঘাটা শ্রমজীবি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রহমত আলীর বিরুদ্ধে ঋণখেলাপীর দায়ে আদালতের দন্ডপ্রাপ্ত রবিউল ইসলামসহ কয়েকজনে মিলে কুরুচিপূর্ণ বক্তব্য ও সমিতির নামে পরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সমিতির কর্মকর্তা, কর্মচারী, উপকারভোগী গ্রাহকসহ সুবিধাবাদী নারী পুরুষ দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন-এ সমিতি হতে ঋণ নিয়ে কৃষক, ক্ষেতমজুর, ঠিকাদার, ওয়েল্ডিং কারখানা, কুঠির শিল্পসহ ছোটবড় ব্যবসা বানিজ্য করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। কিন্তু সমিতির উন্নয়ন দেখে জনৈক ঋণখেলাপী রবিউল ইসলাম নিজেকে বড়মাপের নেতা প্রমান করতে এবং ঋণের টাকা না দেয়ার জন্যে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রহমত আলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেন। মিথ্যা প্রমানিত হওয়ায় মামলাটি তৃতীয় কোর্টে খারিজ হয়ে যায়।

এরপর সমিতি ঋণখেলাপি রবিউল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা ২য় জজ আদালতে (পাট) ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন। মামলা নং সিআরপি ১১/১৬। মামলায় রবিউল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চলতি বছরের গত ৭ জুলাই দীর্ঘ শুণানী শেষে ৩ মাসের কারাদন্ড ও ২২ লক্ষ টাকা দন্ডের আদেশ প্রদান করেন। ৩ মাস সাজা ভোগ করে রবিউল ইসলাম আদালতের রায়ের বিরুদ্ধে এবং পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে মিথ্যা ও ভিত্তিহীন বিষয়বস্তু উস্থাপন করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে।

এরই প্রেক্ষিতে উপকারভোগী ও সমিতির গ্রাহকরা বুধবার বেলা ১০টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী রবিউলসহ তার দোসরদের বিচারের আওতায় আনার দাবীতে পাটকেলঘাটা শ্রমজীবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মীর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, সদস্য রেজাউল ইসলাম, উপকারভোগী ঠিকাদার শেখ মঞ্জুরুল ইসলাম, অশোক লাহিড়ী, মহাদেব চক্রবর্তী, মহসিন আলী, শুভাষিনী অফিসের ব্যবস্থাপক অমল সেন,মাগুরা অফিসের ব্যবস্থাপক আব্দুল আলীম ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET