, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একজন জ্ঞানের আলো দানকারী প্রধান শিক্ষক উদয় কুমারের বিদায় সংবর্ধনা




একজন জ্ঞানের আলো দানকারী প্রধান শিক্ষক উদয় কুমারের বিদায় সংবর্ধনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২০ ২০২৩, ১৪:৪২ | 1038 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপ‌জেলার ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় কুমার পাল‌কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গবার (২০ জুন) সকাল ১১ টার দি‌কে
ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ‌্যালয় প‌রিচালনা ক‌মি‌টির আয়োজনে বিদ্যালয় মাঠেই সংবর্ধনা অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী মনিটরিং অফিসার, মোঃ আব্দুল্লাহ আল ফারুক, ইউ আর সি ইন্সট্রাক্টর জা‌কিয়া খাতুন, সহকারী শিক্ষা অফিসার, মোঃ শাহা আলম প্রমুখ।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা করেছেন, ‌শিক্ষক জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। আলোকিত মানুষ গড়ার এক অন্যরকম কারিগর। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। দেশ, জাতি ও প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক স‌মি‌তি সিরাজগঞ্জ সদর উপজেলার পক্ষ থে‌কে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান ক‌রেন। এছাড়াও সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET