, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • এসজির গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত




এসজির গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ২১:১০ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্পোর্টস ডেস্ক : দিবা-রাত্রির টেস্টে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দুই দলেরই। ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে ভারত সফরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ফ্লাড লাইটের মাঝে। দল দুটির প্রথম টেস্ট বলেই তা কোন বলে খেলা হবে এ নিয়ে এক রকম অনিশ্চয়তা ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানালেন, এসজির গোলাপি বলে খেলা হবে ঐতিহাসিক এই টেস্ট। তেমনটি হলে এসজির গোলাপি বলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো টেস্ট।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী পিটিআইকে জানিয়েছেন এমন তথ্য, ‘আশা করছি এসজির গোলাপি বলে এই টেস্টটি খেলা হবে। কারণ প্রথম টেস্টটিও এই বলেই খেলা হবে।’

জানা গেছে, ৬ নেভেম্বরের মাঝে বিসিসিআই ৬ ডজন গোলাপি বল চেয়ে পাঠিয়েছে এসজির কাছে। এত অগে চেয়ে পাঠানোর কারণ দুটি দলই যাতে দিবা-রাত্রির টেস্ট শুরুর আগ পর্যাপ্ত যাতে সময় পায় অনুশীলনের।

প্রথম শ্রেণির ক্রিকেটে এসজির লাল বল ব্যবহৃত হয়ে আসলেও ঘরোয়া ক্রিকেটে দিবা-রাত্রির ক্রিকেটে কোকাবুরা বল ব্যবহৃত করে আসছিল বিসিসিআই। কোকাবুরার গোলাপি বলে প্রথম পরীক্ষা-নিরীক্ষা করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনও। তখন এর প্রধান ছিলেন সৌরভ গাঙ্গুলী।

কিন্তু এই টেস্টে কেন এসজির বল খেলা হবে জানতে চাওয়া হলে তখন সৌরভ জানালেন, ‘এটা সম্ভব নয়। কারণ সিরিজটি একই বলে খেলতে হবে। এক সিরিজে দুটি ভিন্ন বলে খেলা যাবে না।’

অবশ্য কোকাবুরার গোলাপি বলের মান নিয়ে প্রশ্ন ছিল ভারতের ক্রিকেটারদের। তারা জানিয়েছেন, বলটি বেশিরভাগ সহায়তা দেয় ব্যাটসম্যানদের। পেসাররা সুইংয়ে সেভাবে সহায়তা পান না।

এমনকি নিজেদের দেশীয় এসজির বল নিয়েও যে ভারতীয়রা খুব একটা সন্তুষ্ট তেমন নয়। খোদ ভারতীয় অধিনায়ক কোহলি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন এসজির বলে দ্রুতই দাগ পড়ে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET