বাগেরহাট-১ (চিতলমারী ফকিরহাট মোল্লারহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী “ধলা বড়াল” নামে পরিচিত মনজুর মোর্শেদ স্বপন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন।
হিন্দু অধ্যুষিত বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। এখানে বিগত সকল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে, সাংগঠনিকভাবে বিএনপি খুবই দুর্বল। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নেতৃত্বের পরিবর্তন হলেও সাংগঠনিক দুর্বলতা রয়ে গেছে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাগেরহাট জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন এলাকায় এসে নেতা-কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যাচ্ছেন, সকলকে একত্রিত করার চেষ্টা চালাচ্ছেন, সবাইকে নিয়ে চায়ের আড্ডায় মিলিত হচ্ছেন, চিতলমারী উপজেলায় বিএনপিকে শক্তিশালী করার জন্য সকলের মতামত জানতে চাচ্ছেন।
বিএনপি নেতা মনজুর মোর্শেদ স্বপন বলেন, জাসাস এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, বাগেরহাট জেলা বিএনপির পূর্বের কমিটির সদস্য ছিলাম, বর্তমান আহ্বায়ক কমিটিরও সদস্য আছি, দলের দুর্দিনে এলাকার নেতা-কর্মী সমর্থকদের পাশে থেকেছি, মামলায় আসামি হয়েছি, কারাবরণ করেছি, মসজিদ মাদ্রাসা ও মন্দিরে ব্যক্তিগত দান অনুদান করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণ মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে তবে, আমি চিতলমারী উপজেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব নিতে চাই। দায়িত্ব পেলে সকল ভেদাভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে, সবার মতামত কে গুরুত্ব দিয়ে চিতলমারী উপজেলা বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করব ইনশাল্লাহ।
Please follow and like us:









