, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যাবস্থা গ্রহন।




ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যাবস্থা গ্রহন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২১, ২০:২২ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কতা ও প্রতিরক্ষামূলক ব্যাবস্থা গ্রহন করেছে কতৃপক্ষ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে এবং মুসল্লীদের নামাযের সুবিধার্থে মহামারী করোনা ভাইরাস থেকে বাচতে এই ব্যাবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোদাচ্ছেরুল ইসলামের নির্দেশনা মোতাবেক  ষাটগম্বুজ মসজিদের মেঝে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণু নাশক স্প্রে করা হয়। বাগেরহাট জেলা ফায়ার সার্ভিসের একটি টিম ও বাগেরহাট জাদুঘরের সকল স্তরের কর্মচারী বৃন্দ এই পরিচ্ছন্ন ও জনস্বাস্থ্য সুরক্ষার কাজে অংশ নেন।
এবিষয়ে  কাস্টোডিয়ান মোঃ জায়েদ বলেন, প্রশাসনিক নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পবিত্র জুম্মার নামাজের পূর্বে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্কতা ও প্রতিরক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জীবাণুনাশক স্প্রে, মুসল্লিদের তাপমাত্রা নিয়ন্ত্রণসহ প্রতিরক্ষামূলক ব্যাবস্থা  ও পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET