কক্সবাজারের রামুতে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমিতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
খবর পেয়ে সকাল ৯টার দিকে রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল ওইস্থানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
স্থানীয়দের ধারনা, হয়তো পরিকল্পিতভাবে যুবকটিকে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে এখানে কৌশলে মৃতদেহ ফেলে দিয়ে গেছে।
Please follow and like us:









