, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কঠোর লকডাউনের বিধি-নিষেধ না মানায় গোবিন্দগঞ্জে ১৩ জনের কাজ থেকে জরিমানা আদায়




কঠোর লকডাউনের বিধি-নিষেধ না মানায় গোবিন্দগঞ্জে ১৩ জনের কাজ থেকে জরিমানা আদায়

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ২২:২০ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনের অষ্টম দিন বিধি-নিষেধ না মানায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মাস্ক না না পড়ায় ১৩ জনের কাছ থেকে ১৭ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান, সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সর্বত্র পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি বিধি-নিষেধসহ জনগণকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এ উপজেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৩ জনের কাছ থেকে ১৭ হাজার ৭শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে জনগণের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ সেই সাথে কঠোর লকডাউনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ছাড়াও সকল উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET