“কবরই আসল ঘর”
কবর জনের বাড়ি, জানো কি তুমি!
কখনো ভেবেছ, পোকা মাকড় উদ্যমী!
কন্ঠস্বর ধ্বংস হবে, শাপ, বিচ্ছু খাবে,
কন্টকময় জায়গা, আগুন থাকবে।
কঠিনত্ব রবে দৃশ্য, চিৎকার বিস্ময়,
কঁচুকাটা শিহরণ, দৃশ্যত তন্ময়।
কড়মড় ধ্বনি, ঢুকে কানে যেন খর,
কটাৎ সর্বদা প্রস্তুত, কবর জহর।
কড় তোমার পাহারা, চারিদিকে অগ্নি,
কতমতো বজ্রপাত তৈরী, তব গ্লানি।
কদাপি করোনি ন্যায়, নেই কোন ভীতি!
কতশত পাপ গায়, নেই কোন বাতি।
কপর্দকশূন্য তুমি, সর্বত্র উত্তাপ,
কবুল হয়েছে তোর শাস্তি, শুরু ধাপ।
“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
Please follow and like us:







