কবি ও সাহিত্যিক মনির মোহাম্মদের সাক্ষাৎকার
করোনাভাইরাসের ফলে লকডাউন রয়েছে দেশের অনেক স্থান৷ লকডাউনে অনেকেই বেকার সময় পাড় করছে। এই লকডাউনের অবসরে কি করছেন কবি-সাহিত্যিকেরা সেটা জানতে কথা হয় কবি ও কথা সাহিত্যিক মনির মোহাম্মদ এর সাথে।
সাক্ষাৎকার গ্রহণ করেন নয়া আলোর দোহার উপজেলা প্রতিনিধি, ইমরান খান রাজ।
নয়া আলোঃ আসসালামু আলাইকুম। কেমন আছেন মনির ভাই?
মনির মোহাম্মদঃ আমি ভাল আছি। মনটা ভাল নেই।
নয়া আলোঃ কেন কী হয়েছে?
মনির মোহাম্মদঃ সারাক্ষণ একটি আতঙ্কের মাঝে দিনানিপাত করছি।
নয়া আলোঃ লকডাউনের সময়টি কিভাবে কাটছে?
মনির মোহাম্মদঃ গত ২৫ শে মার্চ থেকে অফিস ছুটি। সারাদিন গৃহবন্দি অবস্থায় আছি।
নয়া আলোঃ বাচ্চারা কেমন আছে?
মনির মোহাম্মদঃ ভাল আছে আলহামদুলিল্লাহ। ইশাত এখন হাঁটা শিখেছে। গুটিগুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়। আর বাবাই বাবাই বলে বুঝাতে চায় বাইরে বেড়াতে যাবে।
নয়া আলোঃ ঘরের কাজে হেল্প করেন?
মনির মোহাম্মদঃ এটি সব সময় করা হয়। বিশেষ করে ইফতারের আগে।
নয়া আলোঃ সময় কাটে কিভাবে?
মনির মোহাম্মদঃ এই লক ডাউনের সময়টায় একটি উপন্যাস শেষ করলাম। উপন্যাসের নাম প্রহসন।
নয়া আলোঃ এই লকডাউন নিয়ে আপনার পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।
মনির মোহাম্মদঃ আপনি জানেন যে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই অতি প্রয়োজন ছাড়া আমরা বাইরে না যাই। সামনে ইদ। আমি টিভিতে দেখেছি মানুষের বিশাল বিশাল জটলা। এটি খুব দুঃখজনক। ইনশাআল্লাহ সুস্থভাবে বেঁচে থাকলে আমরা আগামীতে না হয় শপিং করবো। এই কয়েকটা দিন সরকারের বিধি-নিষেধ মেনে চলি।
নয়া আলোঃ ধন্যবাদ আপনাকে। মূল্যবান সময় দেওয়ার জন্য।
মনির মোহাম্মদঃ আপনাকেও ধন্যবাদ সেই সাথে আপনার পত্রিকাকেও শুভ কামনা জানাচ্ছি।









