, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের দশ দফা দাবি




কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের দশ দফা দাবি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ১৪:১৭ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী জামান লিজন,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-   জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ১০ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেছে লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আয়তন বৃদ্ধিকরণ,টি.এস.সি এবং অডিটোরিয়াম দ্রুত নির্মাণ,নির্মাণাধীন ছাত্র-ছাত্রী হলের কাজ দ্রত সমাপ্তকরণ সহ ১০ দফা দাবি পেশ করে স্বারকলিপি প্রদান করেন।
জানা যায়,লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ৮ম ব্যাচের ১ম সেমিস্টারের একটি টি কোর্স নিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সর্বশেষ ক্লাস হিসেবে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ক্লাস নিয়েছেন। সেখানে ক্লাস শেষে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে ১০ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।

লোক প্রশাসন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বলেন, আমরা ভিসি স্যার এর ক্লাস পেয়ে ধন্য, আমরা ১০দফা দাবি দিয়েছি,যে গুলো সকলের প্রাণের দাবি। এই দাবিগুলো বাস্তবায়িত হলে,একটা অনন্য অতুলনীয় বিশ্ববিদ্যালয় হবে। তাই আমরা এর দ্রুত কার্যকর চাই।
একই ব্যাচের শিক্ষার্থী জেবিন জাহান বলেন, যে দাবি গুলা আমাদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে,আমি মনে করি এসব দাবি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চাওয়া পাওয়া।
শিক্ষার্থীদের এ দাবির প্রেক্ষিতে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, অচিরেই এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে” ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পেশকৃত দশ দফা দাবি গুলো হল ক্যাম্পাসের আয়তন বৃদ্ধিকরণ, টি. এস.সি এবং অডিটোরিয়াম দ্রুত নির্মাণ, নির্মাণাধীন ছাত্র -ছাত্রী হলের কাজ দ্রুত সমাপ্তকরণ,পর্যাপ্ত বাসের ব্যবস্থা গ্রহণ, লাইব্রেরীতে পর্যাপ্ত বইয়ের সরবরাহ নিশ্চিত করণ, “ব্যাথার দান” এ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করণ, ক্যাম্পাসে এটিএম বুথের ব্যবস্থা এবং খেলার মাঠ সংস্কারকরণ, ওয়েবসাইট সমৃদ্ধ ও ডিজিটালকরণ, ডিপার্টমেন্টে ফিল্টারের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থাকরণ, ক্যাম্পাসের ভিতরে রাস্তা সংস্কারকরণ ও পর্যাপ্ত পরিমাণ বৃক্ষ রোপণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET