, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনাকে জয় করে কর্মস্থলে ফিরলেন উপজেলা শিক্ষা অফিসার – মোঃ আপেল মাহমুদ




করোনাকে জয় করে কর্মস্থলে ফিরলেন উপজেলা শিক্ষা অফিসার – মোঃ আপেল মাহমুদ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ১৮:১৬ | 1227 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাকে জয় করে কর্মস্থলে ফিরলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন। ১৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে রবিবার সকাল ৯ ঘটিকার সময় কর্মস্থলে যোগ দেন। গত ১২ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হন। টানা ১৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে ২৭ ডিসেম্বর শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে তার করোনার ফলাফল নেগেটিভ আসে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাণঘাতি মহামারী থেকে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে প্রাথমিকের ছাত্র/ছাত্রীদের অনলাইনে ক্লাসের ব্যাবস্থা করা সহ সংসদ টিভি ও রেডিওতে ক্লাসে অংশ গ্রহন করা ও তার জন্য বাড়ি বাড়ি হোম ভিজিট করেছেন ও শিক্ষদেরও নির্দেশ করেছেন। এছাড়া টানা লকডাউনের সময় সরকারি ত্রান বিতরণের কাজে সহযোগিতা করেছেন। শুধু মহামারী করোনা ভাইরাসের সময় নয় তিনি কোভিড ১৯ আক্রান্ত থেকে অনলাইনে বই বিতারনের কার্যক্রম ও ৫র্ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের সার্টিফিকেট হোম কোয়ারেন্টিনে থেকে সাক্ষর করা সহ প্রাথমিক শিক্ষার কার্যক্রম যেন বাধাগ্রস্থ না হয় তার জন্য সার্বক্ষনিক অনলাইনে তদারকি করেছেন। রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ কর্মস্থলে ফিরলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারী নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET