, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে ভেড়ামারা সমিতি




করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে ভেড়ামারা সমিতি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০২০, ০০:২৬ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যারা লোক লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না, তাদের ঘরে গিয়ে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ভেড়ামারা সমিতি ঢাকা। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে আজ কুষ্টিয়ার ভেড়ামারায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ সংগঠনটি। প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল, লবন, আলু, চিড়া, সাবান ও মাস্কের প্যাকেট ভেড়ামারা পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও গরীব-অসহায়ের মাঝে বিতরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও ভেড়ামারা থানাকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের কাছ থেকে খাদ্য সামগ্রী গ্রহন করেন। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সমিতি ঢাকা’র যুগ্ম মহাসচিব তারিকুজ্জামান তারিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রিপন, ধর্মীয় সম্পাদক ডাঃ শহীদুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলা ও জনগনকে সচেতন করতে ভেড়ামারা সমিতি ঢাকার পক্ষ থেকে ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণের পর খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। ভেড়ামারা উপজেলার যারা সমাজে অন্যের কাছে হাত পাততে পারে না, সেই মানুষগুলোর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রকৃত অসহায় মানুষগুলোর আতœমর্যাদা অক্ষুন্ন রাখতে অনেকটা গোপনে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ত্রাণ গ্রহীতাদের ছবি তুলে যেন প্রচার না করা হয়, সেজন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানান ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET