, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • করোনা’য় ঘরেবন্দি কাঙ্গালিনী সুফিয়া’র পাশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন




করোনা’য় ঘরেবন্দি কাঙ্গালিনী সুফিয়া’র পাশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ১৩:২৩ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আমাকে বাঁচান ভাই: কাঙ্গালিনী সুফিয়া’র এই আর্তনাদ বিভিন্ন অনলাইন সূত্রে জানতে পেরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংক তারেক রহমানের নির্দেশনায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

আজ সকাল ৯টাই তিনি কুষ্টিয়া এরশাদ নগরের বাড়িতে গিয়ে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২টা সাবান ও নগদ ১ হাজার টাকা কাঙ্গালিনী সুফিয়ান এর হাতে তুলে দেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ানকে তিনি বলেন, আরো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি আপনার কাছে পৌঁছে দেবো আশ্বাস দিয়ে তার সার্বিক খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি বসিরুল আলম চাঁদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমূখ।

উল্লেখ্য, ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’—এমন অনেক দর্শক শ্রোতাপ্রিয় গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
গানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। কিন্তু মহামারি করোনা প্রকোপে অসহায় হয়ে পড়েছেন এই গুণী শিল্পী। তার ঘরে খাবার ও ওষুধ কেনার টাকা নেই৷ বর্তমানে কুষ্টিয়াতে আছেন তিনি। লালন সাঁইজীর আখড়ায় গান গাইতে গিয়ে সেখানে আটকা পড়েছেন। এমন সংবাদ বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়। যে সংবাদ পড়ে আর ঘরে বসে থাকতে পারেননি মানবতার সেবক কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET