করোনা সচেতনতায় সিরাজগঞ্জের কাজিপুরে জনসমাগম এড়িয়ে চলার জন্য সর্বদা নির্দেশনা দিয়ে যাচ্ছেন উপজেলার চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। উপজেলায় ভ্যান, ইজিবাইক চলাচল বন্ধ করায় ওই চালকরা কর্মহীন হয়ে পড়ায় তাদেরকে সচ্চ ভাবে খাদ্য সামগ্রি দিয়ে যাচ্ছেন এই চেয়ারম্যান। তাঁর নিজ অর্থায়নে ইতঃপূর্বে ইউনিয়নের বন্ধ হয়ে যাওয়া চা বিক্রেতাদেরও খাদ্য সামগ্রি বিতরণ করেছেন তিনি।
আজ শুক্রবার শিমুলদাইড় বাজার হাটে নির্ধারিত দূরত্ব বজায় রেখে নিত্য পণ্য দ্রব্যাদি ক্রয়ের নির্দেশ দেন ক্রেতাদের। এ সময় এই চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার ও গ্রাম পুলিশকে নিয়ে বাজার মনিটরিং করেন।
এসময় এই চেয়ারম্যান বলেন, “করোনা সচেতনতায় জন সাধারণকে সার্বক্ষণিক সচেতন করে যাচ্ছি। জনসমাগম এড়িয়ে চলার জন্য ইউনিয়নের গ্রাম পুলিশ মাঠে কাজ করছে। বর্তমানে জনগণকে সচেতনতায় ব্যস্ত সময় পার করছি।”
Please follow and like us:









