, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা নিয়ে করণীয় নাঙ্গলকোট প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউ এন ওর মতবিনিময়




করোনা নিয়ে করণীয় নাঙ্গলকোট প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউ এন ওর মতবিনিময়

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ০৫:৩৪ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে গতকাল বৃহষ্পতিবার বিকেলে নির্বাহী অফিসারের কার্যালয়ে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিশ্ব আতংক করোনা নিয়ে করনীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত ৪২ জন প্রবাসী দেশে আসেন। এদের মধ্যে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে আহবায়ক করে একটি কমিটি করেছি। এছাড়া স্কাউটদের মাধ্যমেও কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে বিদেশ ফেরতদের তালিকা করা হচ্ছে। আমি নিজে আজকে বিদেশ ফেরত ৬জনের বাড়ি গিয়ে খোঁজ-খবর নিয়েছি। এভাবে প্রত্যেকের বাড়ি যাওয়া হবে। আমরা মাইকিং করে করোনা বিষয়ে করনীয় নিয়ে জনগণকে সচেতন করছি। করোনা নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। করোনা আতংক নিয়ে ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে আমরা বাজার মনিটরিং করছি। যে কোন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তিনি করোনা বিষয়ে সাংবাদিকদের বিদেশ ফেরতদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বলেন।
এসময় সম-সময়িক বিভিন্ন বিষয় সাংবাদিকরা নির্বাহী অফিসারের নিকট তুলে ধরেন। তারা অবৈধ ইট ভাটা, ট্রাকটর দিয়ে অবাধে ফসলি জমির মাটি কাটা, সড়কের ক্ষতি সাধণ, পরিবেশ দুষণ, ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ও ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন, ফার্মেসীগুলোর ঔষধের গায়ের মুল্যে ঔষধ বিক্রি, লাইব্রেরীগুলোর বেশি মুল্যে বই বিক্রিসহ জনগুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ধৈর্য্য সহকারে সাংবাদিকদের কথা শুনেন। তিনি বিষয়গুলোর ব্যাপারে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবো। সবাইকে সবার জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আমি সমালোচনাকে পজিটিভলি দেখি। আমার কোন ভুল হলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলেন। আমার সব অনুষ্ঠানে আপনাদের দাওয়াত থাকবে। আপনারা অনুষ্ঠানে আসবেন। আমি নাঙ্গলকোটে কাজ করতে এসেছি। আপনারা আমাকে সহযোগিতা করুণ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল সদ্য যোগদান করা সহকারি কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাসকে পরিচয় করে দেন। মিল্টন বিশ্বাস এর আগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি অধ্যক্ষ সায়েম মাহবুব, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক, শিরোনাম প্রতিনিধি মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি জাকির হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত, রুপসী বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন, আমাদের কুমিল্লা প্রতিনিধি তাজুল ইসলাম, পুর্ব-পশ্চিম বিডি ডট কমের জেলা প্রতিনিধি ও কুমিল্লা ডট টিভি নাঙ্গলকোট প্রতিনিধি- শরিফ আহম্মেদ মজুমদার, স্বদেশ প্রতিদিন ও ডাক প্রতিদিন প্রতিনিধি কেফায়েত উল্লা মিয়াজি, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি দুলাল মিয়া, দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম রাজু, আনন্দ টিভি প্রতিনিধি কামাল হোসেন জনি, দৈনিক যায়যায়দিন ও কুমিল্লার কাগজ প্রতিনিধি বারী উদ্দিন আহমেদ বাবর, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রতন মজুমদার, মোহনা টিভি প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, আমাদের সময় ও জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তোফায়েল হোসেন মজুমদার, এস এ টিভির প্রতিনিধি মেহেদি হাসান ভুঁইয়া আজিম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET