বিজ্ঞপ্তিঃ
প্রিয় ছাগলনাইয়া পৌরবাসী, ছাগলনাইয়া পৌর এলাকার মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব সহ সকল মুসল্লিদের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে কাছের মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত করবেন।
ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াবেন।
আগামী কাল জুম্মার নামাজে আসা সকল সম্মানিত মুসল্লিদের অবগত করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা হল।
খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটি উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন ও স্ব-স্ব ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরবৃন্দ তদারকি করবেন। সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
এ ছাড়া করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে খতিব ও ইমামদের অনুরোধ করা হল।
অনুরোধক্রমে,
এম মোস্তফা
মেয়র
ছাগলনাইয়া পৌরসভা।









