, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা পরিস্থিতির কারণে বসছে না কামারখন্দের বিয়ারার মেলা




করোনা পরিস্থিতির কারণে বসছে না কামারখন্দের বিয়ারার মেলা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১৪:০৬ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ওমর ফারুক ভুইয়া-
কৈশোরকালে যখন বৈশাখ আগমনের বার্তা পেতাম, মনের ভিতরে আনন্দে নেচে উঠতো। চারদিকে শুরু হয়ে যেত বৈশাখ বরণের প্রস্তুতি, কিশোর-কিশোরীদের নতুন জামা কেনার বায়না।
কবে মেলায় যাব একটা বাঁশি কিনব, রঙিন বেলুন, রঙিন ঘুড়ি, খেলনা একটি গাড়ি, আম কাটার জন্য একটা ছুরি কিনব, হরেক রকমের জিনিস খাবো।ছোট বোন বায়না ধরত বাবাকে যেন তার জন্য রঙিন ফিতা, রঙিন চুরি, মাটির পুতুল, মাটির হাড়ি পাতিল কিনে আনতে বলি। এখনো সেই বৈশাখের স্মৃতি গুলো মনের মাঝে গেঁথে আছে।
বৈশাখের দিন নতুন জামা কাপড় পড়ে সবাই মিলে পান্তা-ইলিশ খেতাম।
হঠাৎ এই করণা পরিস্থিতিতে থমকে গেছে পুরো বিশ্ব। দেশে প্রতিদিন করোনা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে, প্রত্যেকদিন করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর হার বাড়ছে হু হু করে পুরো বিশ্বজুড়েই।
দেশে চলছে অঘোষিত লকডাউন এই পরিস্থিতিতে কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই পরিস্থিতিতে কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না কোন জায়গায় গণজমায়েত হয়া যাবে না।
তাই বর্তমানে বাংলাদেশের বড় বড় হাট বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে অনেক আগেই পোশাক শিল্প, কলকারখানা গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
 শৈশব কৈশোর পেরিয়ে এখন ২০ বছর পার করে ফেলেছি, তবুও বৈশাখের পুরনো স্মৃতিগুলো ভুলতে পারিনা, এখনো বৈশাখ মাসে মেলায় ছুটে যাই বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেই।
সিরাজগঞ্জ জেলার, কামারখন্দ উপজেলার, বিয়ার মেলা ছিল জেলার ভিতরে একটি বিখ্যাত মেলা। ইতিহাস বলে একটা বড় বটবৃক্ষের নিচে মেলাটি বসতো, কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই বটবৃক্ষ টি।
মেলাটির সেই আকর্ষণ গুলো আর নেই। বাইস্কোপ, পুতুল নাচ, নাগরদোলা, বিভিন্ন চিত্র বিনোদন ছিল মেলার মূল আকর্ষণ। বর্তমানে টিভি সিরিয়ালের যুগ এসে অনেকটাই হারিয়ে গেছে মেলার জোশ। তবুও পুরনো ঐতিহ্য ধরে রেখেছে মেলাটি, প্রত্যেক বছর প্রত্যেকটি মেলাতে, বৈশাখের প্রচন্ড খরতাপে কে উপেক্ষা করে, হাজার হাজার মানুষের আগমন ঘটে।
বৈশাখ মাসের প্রত্যেক শনিবারে হত মেলাটি, দেশের এই পরিস্থিতির কারণে এবার হবে না এই বিয়ারার মেলা। প্রাচীন কাল থেকে চলে আসা এই মেলাটি হচ্ছে কামারখন্দ উপজেলার ঐতিহ্যবাহী মেলা।
দেশের পরিস্থিতি ভালো হলে আবারও বৈশাখ মাসে, কামারখন্দের ঐতিহ্যের বাহক এই বিয়ারার মেলাটি চালু হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET