, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা প্রতিরোধে মতলব উত্তরের দক্ষিন ঠেটালিয়া গ্রামে স্বেচ্ছায় লকডাউন




করোনা প্রতিরোধে মতলব উত্তরের দক্ষিন ঠেটালিয়া গ্রামে স্বেচ্ছায় লকডাউন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২০, ১২:৩৫ | 1509 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে চাঁদপুরের মতলব উপজেলার ১০নংবপূর্ব  ফতেপুর  ইউনিয়নে গ্রাম দক্ষিন ঠেটালিয়া স্বেচ্ছায় লকডাউন করেছেন গ্রামের যুবসমাজ।
বুধবার (৮এপ্রিল) সকাল থেকে গ্রামের দুটি প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে। একান্ত প্রয়োজনে কেউ গ্রামে
প্রবেশ করলেও গ্রাম থেকে বের হয়ে ফিরে আসলে তাদের হাত ধুয়ে ও জীবাণুনাশক প্রয়োগের পর মিলছে অনুমতি।
সরেজমিনে গিয়ে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের মতো মতলব উত্তর উপজেলায় যানবাহন ও
লোকজনের চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করে কিছু লোক অপ্রয়োজনে
এই গ্রামে অবাধে বহিরাগতরা চলাফেরা করছে। ফলে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকির কথা চিন্তা করে
যুবসমাজরা বৈঠক করে  দক্ষিন ঠেটালিয়া গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
চাঁদপুরের মতলব উপজেলার ১০নংবপূর্ব  ফতেপুর  ইউনিয়নে  দক্ষিন ঠেটালিয়া
 গ্রামের সঙ্গীন প্রধান, শাওন প্রধান,জাহিদ হাসান, রুবেল প্রধান, নাজমুল,
 মুজাহিদ বেপারি, বিপ্লব খান, রবেল খান, সাইদুল হাসান   সহ বেশ কিছু যুবক জানান,
আমরা নিজেকে ও গ্রামবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে এ উদ্যোগ নিয়েছি।তারা আরও জানান, জরুরি প্রয়োজনে কেউ গ্রামে প্রবেশ করলে তাকে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে এবং কেউ বাহিরে থেকে ফিরে আসলে তাদেরকেও জীবাণুমুক্ত হয়ে গ্রামে প্রবেশ করতে হবে। সেইসঙ্গে আমরা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছি কেউ যেন বাড়ি থেকে বের না হন।
মতলব উত্তর উপজেলায় করোনা মোকাবিলায় সরকার চাচ্ছে ঘর থেকে কেউ যেন বের না
হয়। সে উদ্দেশ্যে এ উদ্যোগ ভালো হয়েছে বলেন চাঁদপুর মতলব উত্তর ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET