বর্তমান সময়ের আলোচিত “করোনা ভাইরাসের” ফলে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে দেশের নিম্ন শ্রেনীর মানুষ গুলো।সরকারের পাশাপাশি দেশের সামাজিক সংগঠন গুলো এই মহামারীর মুহূর্তে বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অন্যান্য সামাজিক সংগঠনের মতো সদ্য গড়ে ওঠা খেলনা গ্রামের তারুণ্যের আলো সেবা সংঘ ও এই ঈদ কে উপলক্ষ করে গ্রামের হত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরন করেছে।
সংগঠনের উদ্যক্তা হেলাল আহমেদ জানান বর্তমান সময়ে করোনার প্রাদুর্ভাবের পাশাপাশি সদ্য ঘটে যাওয়া আস্ফান নামক প্রাকৃতিক দুর্যোগের ফলে গ্রামের অনেক অসহায় পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।আসন্ন ঈদ-উল ফিতরে তারা অনেকে ই ঈদের আনন্দ উপভোগ করতে পারবেনা অর্থ সংকটের ফলে আমরা তাদের পাশে দাড়িয়েছি যাতে করে তারা ও ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।
সংগঠনের অপর সদস্য সোহান শেখ জানান আমরা সামাজিক জীব।সমাজ বদ্ধ হয়ে বসবাস করি।সমাজের যারা অসহায় তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে এবং কিছু বড় ভাইয়েরা ও আর্থিক ভাবে আমাদের সাহায্য করেন।আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুর্বে ও এলাকার মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।আগামীতে ও সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।









