, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – বদরুল হক




করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – বদরুল হক

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ০৫:২৮ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেস বিজ্ঞপ্তি-

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন থেকে রেহাই পেতে বার বার হাত ধোয়ার প্রতি সর্বস্তরের মানুষকে উৎসাহিত ও সচেতন করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় উপকরণ প্রদানের কর্মসূচির গ্রহন করেছে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ। এই কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম-এর হাতে বেসিনসহ একটি পানির ট্যাংকি তুলে দেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর নেতৃবৃন্দ।

পুলিশ সুপার কার্যালয়ে ১৮ই মার্চ বৃহস্প্রতিবার দুপুরে বেসিনসহ পানির ট্যাংকি প্রদান কালে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরল হক বলেছেন, বিশ^ব্যাপী ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন অদৃশ্য এই মরন ঘাতক করোনা থেকে নিরাপদ থাকতে বারবার সাবান বা জীবানুনাশক জেল দিয়ে হাত ধৌত করা ছাড়া বিকল্প নেই। কেননা করোনার জীবানু মানুষের হাত হয়েই নাক মুখ ও চোখ দিয়ে দেহে প্রবেশ করে ভিকটিমকে আক্রান্ত করে। সুতরাং চীন, ইটালী, ইরান কিংবা স্পেনের মতো করোনা যাতে মহামারির আকার ধারণ করতে না পারে সে জন্য সতর্কতা ও সাবধানতার পাশাপাশি এই প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুলিশ সুপার জায়েদুল আলম এই মহতি উদ্যোগের জন্য মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ এর এই কমসূচির প্রসংশা করেন এবং পরবর্তী সময়ে মাদক প্রতিরোধে সহযোগিতা ও একসাথে কাজ করার আশ্বাস দেন। এবং পুলিশ সুপার নিজের হাত ধৌত করার মাধ্যমে এই কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর অবিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, পাঠানটুলি পঞ্চায়েত কমিটির নেতা নুর হোসেন, মাসদাইর পঞ্চায়েত কমিটির নেতা জাহাঙ্গীর আলম, মাদক বিরোধী যোদ্ধা সহিদুল, আবরারুল হক সিয়াম প্রমুখ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET