, , ,

শিরোনামঃ-




কলাপাড়ায় এমবি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৫ ২০২০, ২২:১৮ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুসারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘ পরিবেশ (UN Environment) এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Biodiversity” অর্থাৎ “জীববৈচিত্র‍্য”। বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন কলেজ ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান (অমি গাজী)

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী সাংবাদিক দের বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে আমারা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি এমবি কলেজ শাখা ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ গাছ রোপণ করেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET