পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে একটি ট্রলারে থাকা ৬৫ হাজার ইয়াবাসহ ৮ জনকে আটক করে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ।আজ শনিবার ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবাসহ নগদ ২লক্ষ ৩০হাজার টাকা, ১টি মোটরসাইকেল ও একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন শনিবার দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, র্যাব-৮ এর বিশেষ একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ মে দুপুর আনুমানিক ১২ টার সময় ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ হাজার পিছ ইয়াবা সহ ০৮ জন মাদক ব্যবসায় কে আটক করে। আটককৃতরা হলো বাবুল মৃধা (৪৫), হাসিনা (২২), মো: ইউসুফ আলী (২৭), মো: সালাম (২৭), মো:নূর আলম (২৬), মো: ইউছুপ (২৬), শাহজাদা (২৪), মো: জামাল (২৪)। এসময় আটককৃতদের কাছ থেকে একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। ওই ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৬৫ হাজার পিছ ইয়াবা, নগদ ২লক্ষ ৩০হাজার টাকা, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।তিনি আরও জানান, আটককৃতদে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় আসামী বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে। মাদক ব্যবসায়ী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদের ইয়াবাসহ কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে
Please follow and like us:









