, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায় মরহুম আজাহারের স্মরনে বিএনপি’র দোয়া-মিলাদ অনুষ্ঠিত।




কলাপাড়ায় মরহুম আজাহারের স্মরনে বিএনপি’র দোয়া-মিলাদ অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ১৮:৩৭ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় বাক প্রতিবন্ধি বিএনপি কর্মী ও কুমারপট্রি অয়েল মিল মসজিদের খাদেম আজাহার উদ্দিন স্মরনে দোয়া-মিলাদের আয়োজন করেছে কলাপাড়া বিএনপি। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা বিএনপির স্থানীয় নতুন বাজার অফিসের সামনে উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক নান্নু মুন্সির দ্বিতল ভবনে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।এসময় দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যাক্ষ নুর বাহাদুর তালুকদার, উপজেলা বিএপি”র সহ-সভাপতি টুটু বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক শহীদ মাতুব্বর, পৌর বিএনপি”র সহ-সভাপতি টিপু বিশ্বাস, সহ-সাধারন সম্পাদক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপি”র যুগ্ন সম্পাদক এডভোবেট শাজাহান পারভেজ, সাংগাঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি সালাম তালুকদার, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপি”ন সভাপতি মনিবর খন্দকার, উপজেলা বিএনপি”র সমাজসেবা সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, যুবদল নেতা মামুন মেম্বর প্রমুখ।

এছাড়া এ সময় বিভিন্ন এতিমখানা হাফেজী মাদ্রসার শতাধিক ছাত্রসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও তার সকল সহযোগি অংগ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন নতুনবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান।উল্লেখ্য, বাক প্রতিবন্ধি আজাহার গত ২২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে নয়টার টার দিকে কুমারপট্রি মসজিদে অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে তাকে মৃত ঘোষনা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে হাজরো মানুষের অংশগ্রহনে শনিবার সকাল ১১টায় কুমারপট্রি মসজিদের সামনে তার নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্থানে তাকে দাফন করা হয়।জানা গেছে, সদা হাস্যজ্জোল আজাহারের বাড়ি গলাচিপা উপজেলায়। প্রায় ৩৪ বছর আগে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার সাথে তিনি কলাপাড়ায় আসেন। পরে তিনি আকার ইঙ্গিতে মানুষের কাছে নিজেকে তুলে ধরেন। তিনি নিজেকে আত্মপ্রকাশ করতে গিয়ে বিএনপির মিছিলে অংশগ্রহন করে একাধিকবার লাঞ্চিতসহ জখম হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET